• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ জাবেদুল ইসলাম এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

যেখানে শান্তি সেখানে সমৃদ্ধি

যেখানে শান্তি সেখানে সমৃদ্ধি,
যেখানে শান্তি সেখানে উন্নতি।
যেখানে শান্তি সেখানে সুখ,
যেখানে অশান্তি সেখানে দুখ।

যেখানে হাসি সেখানে আনন্দ,
যেখানে মিল সেখানে মহব্বত।
যেখানে আশা সেখানে ভরসা,
যেখানে সাহস সেখানে শক্তি।

যেখানে ভয় সেখানে জয়,
যেখানে জয় সেখানে পরাজয়।
যেখান চিন্তা সেখানে চেতনা।
যেখানে আঁধার সেখানে আলো।

যেখানে ন্যায় সেখানে অন্যায়
যেখানে ভালো সেখানে মন্দ।
যেখানে সত্য সেখানে মিথ্যা,
যেখানে রাত সেখানেই দিন।

বৃষ্টি পরে টাপুর টুপুর

বৃষ্টি পরে টাপুরটুপুর,
মেঘের দেশ হতে।
বৃষ্টি ঝরে আষাঢ় শ্রাবণ,
সোনা ধানের ক্ষেতে।

বৃষ্টি পরে আকাশ থেকে,
হাওয়ায় ভেসে ভেসে।
বিলের ধারে বৃষ্টি পরে,
শাপলা শালুক হেসে।

বৃষ্টি পরে নদীর কুলে,
টাইটুম্বর করে।
বর্ষা কালে বৃষ্টি ঝরে,
ব্যাঙেরা খেলা করে।

বর্ষা কালে বৃষ্টি পরে
সকাল বিকাল ধরে।
বৃষ্টির দিনে ঘরে বসে,
মন৷ আনচান করে।

শরৎ আসে নীল আকাশে

শরৎ আসে নীল আকাশে
মেঘের ভেলার সাথে।
শরৎ আসে শিউলি ফুলে।
প্রজাপতিরা যেন মাতে।

শরৎ আসে নদীর কুলে,
কাশ ফুলেরা ফুটে।
শরৎ আসে নীল আকাশে
সূর্য টা হেসে উঠে।

শরৎ আসে গায়ে গঞ্জে,
সবুজের ঢেউ আঁকে।
শরৎ আসে বন পাহাড়ে,
পাখপাখালিরা ডাকে।

শরৎ আসে হালকা হাওয়ায়
ফড়িং নাচে ঘাসে।
শরৎ আসে নীল আকাশে,
মেঘেরা সব হাসে।

জাগো বাঙালি জাগো

ঘরে ঘরে দুর্গ গড়।
বুনো শকুদের এদেশ হতে,
বিতারিত করো।

আর কতো কাল ঘুমিয়ে রবে,
ভোর হয়ে যে এলো।
অন্যায়ভাবে আর কতোকাল,
আমরা মার খাবো।

জাগো বাঙালি জাগো,
ঐক্যবদ্ধ হই।
এদেশ আমার জন্মভূমি,
রক্ষার শফথ লই।

জাগো বাঙালি জাগো,
প্রতিরোধ গড়ে তোলো।
রক্তে কেনা স্বাধীন দেশকে,
রক্ষা করি তবে চলো।

দেসনি আমায় ধরা

আমি তোকে বেসেছি ভালো,
দেসনি আমায় ধরা।
আজি কেন আমায় তোকে,
এতো যে মনে পরা?

আমি তোকে অনেক করে,
ভেবেছি অতি আপন।
ওপারে গিয়ে দুজন মিলে,
করবো জীবন যাপন।

মন্দ ছেড়ে ভালোটাকে,
নিবো মোরা বেছে।
পরা পারে গিয়ে মোরা,
থাকবো সুখে বেঁচে।

আমায় ছেড়ে তুই সেখানে,
আগেই গেলি একা।
যাবার আগে আমার সনে,
করলি না আর দেখা।

আমায় ছেড়ে তুই সেখানে,
কেমন আছিস ভালো?
আমি কি কভু তোর জীবনে,
ছিলাম অতি কালো?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd