• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

আধার কেটে আলো আসে

নীল আকাশে হঠাৎ আসে,
কালো মেঘের ছায়া।
তাই দেখিয়া মনটা আমার,
ভয়ে গেলো৷ পায়া।

ঘন কালো মেঘ দেখে,
ভয়ে দুরুদুরু বুক কাপে।
কখন যেন আকাশ নামে,
কঠিন দাপে দাপে।

মনে কতো শঙ্কা জাতে,
কখন কোথায় কি হয়।
মনের ভিতর প্রশ্ন জাগে,
মন আমার কত কি না কয়।

খানিক পরে মেঘ কেটে যায়,
মেঘ মুক্ত আকাশ।
আধার কেটে আলো আসে
সু নির্মল আসে বাতাস।

গ্রীষ্ম কালে মেঘের ভেলা

গ্রীষ্ম কালে ঝড় আসে,
বাদল নামে খুব।
আম কাঁঠাল লিচু পাকে,
লাল হয় টুপ টুপ।

খোকন সোনা খায় ভালো
পাকা আম কাঁঠাল।
পাকা লিচু পেলে খোকা,
খুশি হয় এক গাল।

গ্রীষ্ম কালে মামার বাড়ি,
আম কাঁঠাল লিচুর বাগান,
সেথায় যেতে মন আমার,
করে শুধু আনচান।

গ্রীষ্ম কালে ঝড় হয়
তুফান তেড়ে আসে।
গ্রীষ্ম কালে নীল আকাশে
মেঘের ভেলা ভাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd