• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রংপুরে অপারেশন ডেভিল হ্যান্ড,,ফেজ ২ অভিযানে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

রংপুর প্রতিনিধি:-

রংপুরে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হ্যান্ড’ ফেজ ২–এর অংশ হিসেবে পীরগঞ্জ, পীরগাছা ও বদরগঞ্জ থানার আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ১২ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার ব্যক্তিদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল রানা।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হ্যান্ড’ ফেজ ২–এর অংশ হিসেবে পীরগঞ্জ থানা ৭ জন, পীরগাছা থানা ৪ জন এবং বদরগঞ্জ থানা ১ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে পীরগঞ্জ উপজেলা গ্রেফতার ব্যক্তিরা হলেন, মিঠিপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোবাহান (৪৫) একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক (৪৫), সদস্য বাবলু মিয়া (৫৫), রায়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইব্রাহিম (৫০) একই ওয়ার্ডের বন ও পরিবেশ ও দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪০), যুবলীগের সক্রিয় সদস্য আতিয়ার রহমান, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক লিভেন (৪৫)।
পীরগাছা থানার গ্রেফতার ব্যক্তিরা হলেন, পীরগাছা উপজেলার যাদুর লস্কর এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকতার হোসেন (৫৩), পীরগাছা সদরের দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল ইসলাম (৪৩), ৩ নং ইটাকুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ (৪৮) উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য সাজ্জাদুর রহমান (৩২)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd