• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান

রংপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাসের সংকট এবং বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য

Reporter Name / ৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর

সকাল সাড়ে ১০টায় নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গ্যাসের সংকট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং বিদ্যুতের বাড়তি বিলের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা এবং বিদ্যুৎ বিল যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd