• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পাটগ্রামে অবৈধভাবে ভুট্টা বীজ প্যাকেটজাত করায় গোডাউন সিলগালা ​সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৪ বোতল নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার ২ নেত্রকোণার মদনে বিদ্যালয় ভবন রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ ডিসির দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বন্ধ, দুর্ভোগে সেলবরষ ইউনিয়নের ১১৫৫ পরিবার লোহাগাড়ার ৯ ইউপিতে বিএনপির প্রার্থী বাছাইয়ের সভা শেষ, শিগগিরই ভাগ্য নির্ধারণ মনোনয়ন প্রত্যাশীদের রাণীশংকৈলে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইউএনও ইশরাত জাহানের রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কবিতা : রাত জাগা পাখি

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ

Reporter Name / ৩১ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা জোরদার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি কোনো মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ছাড়া মণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা এবং প্রতিমা বিসর্জনের ঘাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহম্মেদ, রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী, সহসভাপতি নুর নবী, ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুর ইসলাম এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌড় বসাক।

স্বাগত বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, রাণীশংকৈল উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত অক্ষুণ্ন রাখতে হবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, পূজা উদযাপন থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd