• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নরসিংদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে চান সফিউল্লাহ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১৩টি লিস্টার মেশিন ধ্বংস মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের অস্থায়ী কমিটি গঠন ডিমলার গয়াবাড়িতে মাদক ও জুয়া নির্মূলে ১১ সদস্যের কমিটি গঠন পাটগ্রাম সীমান্তে উত্তেজনা: বিএসএফকে লাঠিসোটা নিয়ে ধাওয়া স্থানীয়দের, পাল্টা বোমা নিক্ষেপের অভিযোগ পাঁচবিবি সীমান্তে মাদক সহ আটক-২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডুমুরিয়ার রংপুরে যাত্রা পালা “অভাগীর কান্না” অনুষ্ঠিত ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান হালুয়াঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম সিংগাইরে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা, মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাদকসেবীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমানের নেতৃত্বে রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় দুর্লভপুর গ্রামের মোছা. আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

একই অভিযানে মো. সোহাগ আলী (২৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মাদকসেবী সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুর রহমান।

অভিযান পরিচালনায় ‘জিরো টলারেন্স’ নামের একটি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ও রাণীশংকৈল থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd