গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৬টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার জাফলং বাজার থেকে বাংলাবাজার মুখতলা, ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার নামক এলাকায় গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরিফ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি লিস্টার মেশিন ধ্বংস ও অকার্যকর করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, তামাবিল পুলিশ ফাঁড়ি ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা সহায়তা করেন।
অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নে গোয়াইনঘাট উপজেলার সহকারি কমিশনার (ভূমি) শরিফ উদ্দিন বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়।