• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এম. নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাটের পুরো জেলায় ঢাকের বাদ্যে বিদায়ের সুর, অশ্রুসজল চোখে মা দুর্গাকে বিদায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা আটক সুনামগঞ্জের ৪৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে ছয় দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন পূর্বধলায় আরতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বধলায় ৬৬টি পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিজয়া দশমী সম্পন্ন রংপুরে দশমীর আনুষ্ঠানিকতা শেষে বিসর্জন দেওয়া হল দেবী দুর্গাকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু, আটক ৩

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন, নিরাপত্তা তদারকিতে পুলিশ সুপার বেলাল হোসেন

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঠাকুরগাঁও সদর থানাধীন রিভারভিউ স্কুলসংলগ্ন টাঙ্গন নদীর ঘাট পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) প্রতিমা বিসর্জন উপলক্ষে ঘাট পরিদর্শনকালে পুলিশ সুপার ঘাটের সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম চলাকালে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানা, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ তৎপরতা উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd