• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: বিএনপির তদারকি কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান পূর্বধলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক সোনারগাঁয়ে কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ একজন গ্রেফতার লালমনিরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট তরুণ সফল ব্যবসায়ী মোহাম্মদ নিশানকে সংবর্ধনা দিল সোনালী লাইফ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ২ নারীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ৫৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন–ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী জহিলা বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় , শনিবার ভোরে ফজরের নামাজ শেষ করে দুজন প্রতিদিনের ন্যায় মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মৃত্যু বরন করেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd