• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পুঠিয়ায় চাকরি দেওয়ার নামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা ও জমি আত্মসাতের অভিযোগ কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সালাহউদ্দিন সবুজ ইটালি ইউনিয়নকে স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক করার রূপরেখা, মাদক-জুয়া-বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার লালমনিরহাটের পাটগ্রামসহ ৫ থানায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ব্যবসায়ী মোহাম্মদ রাসেলকে সংবর্ধনা দিল সোনালী লাইফ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ২ ঝিনাইগাতীতে এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ময়মনসিংহে দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ-সুশীল সমাজের মতবিনিময় মাছের ঘেরের বাঁধে গাঁজার চাষ: কয়রায় পুলিশি অভিযানে আটক ১

পুঠিয়ার কার্তিকপাড়া বাজারে অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা

Reporter Name / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মুনজুর রহমান, জেলা প্রতিনিধি, রাজশাহী:

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিটে রাজশাহীর পুঠিয়া উপজেলার কার্তিকপাড়া বাজারে মেসার্স ইসলাম ভ্যারাইটি স্টোরের সামনে পুঠিয়া-তাহেরপুর মেইন রোডে এক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহেরপুর থেকে পুঠিয়াগামী যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশা সামনে থাকা একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা তাহেরপুরগামী একটি ব্যাটারি চালিত ভ্যান বাম পাশে জায়গা না থাকায় ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার সময় রাস্তার বাম পাশে একটি ফুড কোম্পানির পিকআপ ট্রাক দাঁড় করিয়ে মালামাল সেল করা হচ্ছিল, যার কারণে রাস্তা কিছুটা সরু হয়ে পড়ে।

সংঘর্ষে ভ্যানচালক, অটোরিকশা চালক ও যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও অটোরিকশাটির সামনের গ্লাসসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর দুই চালকের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থলে উপস্থিত আমি রিপোর্টার মুনজুর এবং বাজারের সাধারণ জনতা বিষয়টি সুষ্ঠুভাবে মীমাংসা করে দুজনকেই পাঠিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd