• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

লোহাগাড়ায় মহাসড়কে প্রাণ হারাল তিন বাইক আরোহী

Reporter Name / ৬৪৭ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মুন্সি শাহাব উদ্দিন, চট্টগ্রাম
লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারের উত্তর পার্শ্বে সিকদার দিঘীর পাড় সংলগ্ন মহাসড়কে তিন বাইক আরোহী মালামাল বোঝায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ঘটনাটি ঘটে ২৫ জুলায় শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে। নিহতদের মধ্যে দুইজন হল সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকার মৌলভী পাড়ার মামুন ও হুমাইন। তারা পরস্পর সহোদর ভাই। তারা সিদ্দিক আহমদের পুত্র সন্তান। নিহত অপরজন সাতকানিয়া করাইয়া নগরের মনির হোসেন। তিনি মামুন ও হুমায়ন এর মামা।
ঘটনার বিবরণে জানা যায়, মালামাল বোঝায় একটি ট্রাক কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। হঠাৎ একটি সি এন জি গাড়ি একইদিকে মহাসড়কে উঠে, এ সময় তিনজন বাইক আরোহী ঐ সি এন জি গাড়ীর সাথে ধাক্কা লেগে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়। মামুন ও হুমায়ন ঘটনাস্থলে প্রাণ হারায়, মনির হোসেনকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পথিমধ্যেই সে মারা যায়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যগন উদ্বারকাজে অংশ নেয়। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd