• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২ ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি

লোহাগাড়ার মোস্তফা মার্কেটের সামনে ময়লার পাহাড়, দেখার যেন কেউ নেই?

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র মোস্তফা মার্কেটের সামনে এখন ময়লার পাহাড়। দিনের পর দিন ময়লা-আবর্জনা অপসারণ না করায় পুরো এলাকাজুড়ে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

শুক্রবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেটের সামনের প্রধান সড়কের পাশে স্তূপ হয়ে পড়ে আছে পলিথিন, পচা খাবার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসাসহ নানা ধরনের বর্জ্য। বাতাসে ভাসছে পচা গন্ধ। মশা-মাছির উপদ্রবে অতিষ্ঠ জনজীবন। নাক চেপে চলাচল করতে হচ্ছে পথচারীদের।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ৩-৪ দিন ধরে এখানকার ময়লা পরিষ্কার করা হচ্ছে না। ফলে প্রতিদিনই আবর্জনার স্তূপ বড় হচ্ছে। মোস্তফা মার্কেটের সামনে হাজী বিরিয়ানি হাউসসহ বেশ কয়েকটি খাবারের দোকান ও মুদি দোকান থাকলেও ময়লার দুর্গন্ধে কাস্টমার আসতে চাইছেন না। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করে। এই দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়বে। দেখার যেন কেউ নেই।

আরেক ব্যবসায়ী বলেন, আমরা পৌরসভাকে বারবার বলেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। এভাবে চলতে থাকলে রোগ-জীবাণু ছড়িয়ে পড়বে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ময়লার পাহাড় অপসারণ করে মোস্তফা মার্কেট এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করতে হবে এবং একটি নির্দিষ্ট স্থানে ডাস্টবিন স্থাপন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd