• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শহীদ পরিবার ও আহতদের নিয়ে কিশোরগঞ্জ-১ আসনে এন.সি.পি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো.ফয়সাল প্রিন্স

Reporter Name / ৪৫২ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) সংসদীয় আসন-১৬২ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হিসেবে উৎসব মোখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ফয়সাল প্রিন্স। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিনে তিনি দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ সময় তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচনকালীন কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটওয়ারী ও সেক্রেটারি ডা.তাসনিম জারা।

রাজনৈতিক,সামাজিকভাবে সুপরিচিত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স ২০১৮ সাল থেকে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মকাণ্ডে ফয়সাল প্রিন্স দীর্ঘদিন ধরে সক্রিয়। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে তিনি অসহায় মানুষের সেবায় দীর্ঘদিন কাজ করে আসছেন।

শিক্ষাজীবনে তিনি মার্কেটিং এ স্নাতক (বিবিএ) সম্পন্ন করেন ও পরবর্তীতে মার্কেটিং বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

মো.ফয়সাল প্রিন্স জানান, এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার প্রসার,খেলাধুলার বিকাশ এবং যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি দলীয় মনোনয়ন ও জনগণের সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-১আসন কে একটি মডেল অঞ্চল হিসেবে গড়ে তুলতে চান তিনি। কিশোরগঞ্জ রাজনীতির উর্বর ভূমি হিসেবে পরিচিত থাকলেও কিশোরগঞ্জের জনগণ যেভাবে উন্নয়নের স্বাদ থেকে বঞ্চিত ছিল তার ধারা ভেঙ্গে কিশোরগঞ্জকে একটি মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তার পাশাপাশি কিশোরগঞ্জের গ্রামীণ অঞ্চল গুলো কে কৃষি সমৃদ্ধ ও শিক্ষায় শহরতুলীয় গড়ে তুলবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd