• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো রিয়াদ জিয়া সাইবার ফোর্স (ZCF) উত্তরা পূর্ব থানা কমিটির নতুন আহ্বায়ক সাজ্জাদ হোসেন শিলু সিলেটের খাজাঞ্চী মডেল কলেজ কর্তৃক এবারের এসএসসি ও দাখিল কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা সিংড়ায় সামাজিক কল্যাণে সরকারি অনুদানের যথাযথ ব্যবহারের আহ্বান: সিংড়ায় অনুদানের চেক হস্তান্তরিত প্রতিমন্ত্রী পুতুল শেরপুরে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মূল হোতা ওষুধ ব্যবসায়ী হিমু গ্রেপ্তার শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ এশিয়ান পুলিশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা মনোনীত শামীমা পারভীন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক, সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় নতুন নাম আবদুস সামাদ আজাদ রাঙ্গাটুঙ্গীর নারী ফুটবলারদের পাশে থাকার প্রতিশ্রুতি সারওয়াত সিরাজ শুক্লার ঠাকুরগাঁওয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মোঃ শহিদুল ইসলাম শেরপুর:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুরে সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনসিসি প্লাটুন, শেরপুর জেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন বিএনসিসির ক্যাডেটরা।

সকালে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালির উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন, শেরপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর সরকারি মহিলা কলেজের পিইউও তৃষা রাণী সিংহ রায়, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি বিএনসিসি প্লাটুনের টিইউও মোহাম্মদ হাবিবুর রহমান এবং সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. মনিরুজ্জামান।

র‍্যালিটি শেরপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনসিসির ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে বিভিন্ন স্থানে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

বিএনসিসি সূত্রে জানা গেছে, দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ১৩ আগস্ট সারা দেশে একযোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সদর দপ্তর ৪ বিএনসিসি ব্যাটালিয়নের ৯ আগস্টের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই নির্দেশনার আলোকে বিএনসিসির বিভিন্ন প্লাটুনের ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শেরপুরে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং এডিস মশার বিস্তার রোধে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়; এ জন্য ব্যক্তি, পরিবার ও সমাজের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব। এ বিষয়ে সবাইকে আরও সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd