• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ মাদকের বিরুদ্ধে ওসি আমানের অভিযান, রাণীশংকৈলে ৩ গ্রাম হেরোইনসহ রুবেল গ্রেফতার রেলগেটে ঠাকুরগাঁও ডিবির মাদকবিরোধী অভিযান: ৩ জন গ্রেপ্তার, কারাদণ্ড ও জরিমানা জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন সিংগাইর থানার এসআই আব্দুল মমিন (পিপিএম) নেত্রকোনায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত নেত্রকোণায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট: বালু জব্দসহ এক লাখ টাকা জরিমানা কটিয়াদী সদরে মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার রাত ৮টার পর দোকানপাট বন্ধ, শেরপুরে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের প্রচারণা লোডশেডিংয়ে অতিষ্ঠ শেরপুরবাসী, ৪ সংসদ সদস্যের কাছে দ্রুত সমাধানের দাবি জুলাই বিপ্লবোত্তর রাষ্ট্র সংস্কারে প্রকৌশলীদের ভূমিকা” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

রাণীশংকৈলে এডিপির অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া-শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ এবং কৃষিকাজের সুবিধার্থে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান সভাপতিত্ব করেন।

আলোচনা সভা শেষে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম শিক্ষক ও কৃষকদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি প্রাক্তন অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সামাদ চৌধুরী এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এডিপির অর্থায়নে উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং কৃষকদের কৃষিকাজে সহায়তার জন্য কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষিকাজে সহায়তা করতেই এসব সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd