• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে ইউএনও ও অ্যাসিল্যান্ডের সাথে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির বৈঠক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার সিংড়ায় জুয়ার আসরে পুলিশের হানা গ্রেফতার ২ লালমনিরহাটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কটিয়াদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার বিদ্যমান স্কুল ফিডিং অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক ও মোটরসাইকেল আটক ‎সরওয়ার কামাল: শিল্পের টানে গড়ে ওঠা এক ব্যতিক্রমী মানবিক বন্ধন কবিতাঃ বেকারত্বের যন্ত্রণা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় প্রাচীন পাথরের বাটি উপহার দিলেন শিক্ষার্থী চৈতি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোয়াইনঘাটে আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে দলটির গোপন সভা অনুষ্ঠিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগের একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাটি তদন্তে নিয়ে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহার ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার মামলা নম্বর ১১/৩৫০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি করা হয়েছে।

রাতারগুলের রিসোর্টে আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশের পর থেকেই গোয়াইনঘাটসহ সিলেটের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে মামলা এবং পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd