• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা বিশ্বনাথে মহরম চ্যারিটি অর্গানাইজেশনের পাঁচ শতাধিক মানুষকে সহায়তা প্রদান দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর (শনিবার) বিকেল ৫:৩০টায় উপজেলার উমার ইউনিয়নের আলতাদিঘী জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের পাশে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গম্ভীরার নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল চৌধুরী।

গম্ভীরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ। প্রাণবন্ত এ আয়োজন উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd