• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ‘হোয়াইট রিপন’ গ্রেপ্তার নাচোলে ডিএনসির অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ গ্রেপ্তার ১ জগন্নাথপুরে রাধারমণ উৎসব পালনে মতবিনিময় সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে– সুনামগঞ্জ জেলা প্রশাসক ​নারায়ণগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত নারী মাদক কারবারি গ্রেপ্তার শাহজাহানপুরে ভাড়ায় চালিত গাড়ি চুরি, থানায় জিডি পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের সিংগাইরে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩ সিংগাইরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ড্রেজার ও পাইপ ধ্বংস সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন

সিংগাইরে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরি, নারীসহ আটক ৩

Reporter Name / ৪৮ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে জুয়েলারি দোকান থেকে ৩৯ ভরি রুপা চুরির অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া রুপার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।

আটককৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের শাহ আলমের মেয়ে সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩) এবং চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার মো. জামালের ছেলে জারিফ (৩৫)।

ভুক্তভোগী দোকান মালিক বাবুল হোসেন জানান, সোমবার সকাল ৯টার দিকে দোকান খোলার পরপরই ওই তিনজন ক্রেতা সেজে দোকানে ঢোকেন। তারা সোনা ও রুপার অলংকার দেখতে চান। মালিক অলংকার দেখাতে ব্যস্ত থাকার সুযোগে তার অজান্তে ৩৯ ভরি রুপা নিয়ে দ্রুত দোকান থেকে বেরিয়ে যান তারা।

পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে খোঁজ শুরু করেন দোকান মালিক। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড় এলাকা থেকে রুপাসহ তিনজনকে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা রুপার পরিমাণ যাচাই করা হচ্ছে। পাশাপাশি আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd