• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান পানামনগরে জবি তরুণ লেখক ফোরামের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

সিংগাইরে ২ দিনের মাথায় আবারো পেঁপেক্ষেতে পাওয়া গেল মরদেহ

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে ২ দিনের মাথায় আবারো পেঁপেক্ষেতে পাওয়া গেল সামসুল হক (৪৭) নামের এক ব্যক্তির মরদেহ । শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রীজ এলাকার জনৈক সিদ্দিক মিয়ার পেঁপে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত সামসুল হক ওই এলাকার মৃত.আমজাদ হোসেনের ছেলে।
জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া চকের একটি পেঁপে ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
পুলিশ জানায়, মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। আইনশৃঙ্খলা নিয়ে ওঠছে নানা নেতিবাচক মন্তব্য।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd