স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ২৪ থেকে ২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাজধানীর ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে (সাবেক সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স) তিন দিনব্যাপী মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাপনীতে মার্শাল আর্ট ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ ২০২৬ (আইটিএফ তাইকোয়ান-ডো ইভেন্ট)-এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কিডস্ ক্লাব আইটিএফ (কওউঝ’ ঈখটই ওঞঋ ঞধবশড়িহ-উড় ঞবধস) অসাধারণ সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতায় কিডস্ ক্লাবের মোট ২৪ জন শিক্ষার্থী বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে অংশগ্রহণ করে দলগতভাবে যৌথ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ীদের মধ্যে ১০ জন স্বর্ণপদক, ৮ জন রৌপ্যপদক এবং ৬ জন ব্রোঞ্জপদক লাভ করে।
এই গৌরবময় অর্জনে কিডস্ ক্লাব প্রধান পরিচালক আয়াত উল্লাহ খান এর পক্ষ থেকে সকল বিজয়ী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তিনি বলেন আমাদের শিক্ষার্থীদের এই সফলতা পুরো চট্রগ্রামের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণে উৎসাহিত করবে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
একই সঙ্গে তাদের অভিভাবক, প্রধান প্রশিক্ষক আলী আকবর (প্রেসিডেন্ট আই টি এফ বাংলাদেশ) এবং সংশ্লিষ্ট সকল প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
কিডস্ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, প্রধান প্রশিক্ষক ও প্রশিক্ষকদের দক্ষ দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কর্তৃপক্ষ আরও আশা প্রকাশ করে যে, ভবিষ্যতেও কিডস্ ক্লাব আইটিএফ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশ ও প্রতিষ্ঠানের সুনাম বিশ্বদরবারে আরও উজ্জ্বল করবে।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজনভিত্তিক বিভাগে মোট ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন ক্লাবের প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেন।
বিজয়ীদের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। ২৪ জুলাই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি ও এয়ার ভাইস মার্শাল (অব.) মোঃ বদরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান,
এবং ২৬ জুলাই সমাপনী সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব মো: হাসানুজ্জান খান বাবলু, এয়ার ভাইস মার্শাল বদরুল আমিন অবঃ সহ অন্যান্য কর্মকর্তারা।