• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুমি কি আমায় আদৌ ভালবেসেছিলে? ওয়াব কিনো এখন পুরো কানাডার সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়ার হিসেবে শীর্ষে রয়েছেন কবিতা: মাতাল হাওয়ায় বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র নতুন গতি সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে’ সুকাশ বদলের অঙ্গীকার, ‘আলাপন’-এ মুখোমুখি আবুল কালাম আজাদ

Reporter Name / ৩৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সুকাশ ইউনিয়নের জয়কুড়ি বাজারে সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC) আয়োজিত ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে তিনি ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, নাগরিক সেবা ও সুশাসন নিয়ে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন আবুল কালাম আজাদ। তিনি বলেন, সমাজসেবা অফিসসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সহযোগিতায় যুবকদের মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে তিনি বলেন, ইউনিয়নের নারীদের জন্য নকশিকাঁথা তৈরি, সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, নির্বাচিত হলে গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট, সেতু ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা হবে। যেসব এলাকায় এখনো চলাচলে দুর্ভোগ রয়েছে, সেসব এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য ন্যায়সংগত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করবেন। সামাজিক বিরোধ নিরসনে সুষ্ঠু পরিবেশ তৈরি, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি।
আবুল কালাম আজাদ বলেন, “আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে সুকাশ ইউনিয়নের বেকার যুবক ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি, রাস্তাঘাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করব। সামাজিক বিচার ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা নিয়ে ইউনিয়নকে এগিয়ে নিতে চাই।”
তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিকরা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কাছে ইউনিয়নের উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা, সামাজিক সমস্যা, সুশাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজনে: সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd