• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাতের চাঁদ : আমার চিন্তার সান্ত্বনা জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বিশ্বনাথে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডিমলায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাটগ্রাম সীমান্তে ভারতীয় রুপি, বাংলাদেশি টাকা, মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোনসহ একজনকে  আটক করেছে বিজিবি কটিয়াদীতে জামায়াত নেতার ছেলের ওপর হামলার ঘটনায় ১ জন গ্রেফতার কাকিনায় ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ২ পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সেক্রেটারি নিলয় চক্রবর্তী পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথে বিনা মুল্যে সেবা পেলেন ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

 

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে আজ রবিবার (১২ এপ্রিল) পৌরসভার হাবড়া বাজারে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ৮ শতাধিক দরিদ্র-অসহায় মানুকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপি নেতা, সমাজসেবক শেখ মুজিবুর রহমানের অর্থায়নে ও উদ্যোগে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান চৌধুরী। তাঁর বক্তব্যে বলেন, আমি মানব সেবা করতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে প্রশান্তি পাই। বড় পরিষদে কাজ করার জন্য আমি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। সবার ভালবাসা, সমর্থন ও সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা আমার বড়ই প্রয়োজন। তিনি আরো বলেন, মানুষের সুখ, দু:খে পাশে থেকে কাজ করার জন্য আমি সব সময় আছি, থাকব। বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহসভাপতি রুহেল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সুজাতুর রহমান রেজা, যুক্তরাজ্য বিএনপি নেতা ছমির আলী, ডাক্তার কয়ছর আহমদ, বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্বাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী, ইউপি সদস্য সফিক আহমদ পিয়ার, ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ, বিএনপি নেতা ছমির আলী, সংগঠক এম. এস গণি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd