• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় এস এম ওহিদুজ্জামান বাবুলের উপহার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জগন্নাথপুরে জমকালো আয়োজনে হবিবপুর বন্ধন ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৬ হাজার ৮৪১ জন স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাব আয়োজিত ইতিহাস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগাড়া বটতলী শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান: আলহাজ্ব শাহজাহান চৌধুরী ‘আলোকিত লালমনিরহাট’: পাটগ্রাম উপজেলা ও পৌরসভা পর্যায়ের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা নেত্রকোণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঢাকা র‍্যালিতে যোগ দেওয়া সিংগাইরের বিএনপি নেতার মৃত্যু

সিলেটের বিশ্বনাথে বৃটিশ রাজা চালর্সের প্রতিনিধি মোজাহিদ খানকে বীরোচিত সংবর্ধনা প্রদান

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেটের বিশ্বনাথে নিজ এলাকার হাজারো মানুষের ভালবাসায় সিক্ত হলেন বৃটেনের রাজা চালর্স মনোনীত গ্রেটার মানচেষ্ঠারের ডেপুটি লেফটেন্যান্ট বিশ্বনাথের কৃতি সন্তান মোজাহিদ খান এমবিই। সম্প্রতি উপজেলার দৌলতপুর ইউনিয়নের খানপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে তাকে এই বীরচিত সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটের বর্ষিয়ান সাংবাদিক বশীরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, বিশ্বনাথের কৃতি সন্তান আহমদ আলী।

সভায় বক্তারা বলেন, তরুণ বয়সে মোজাহিদ খান সদূর ব্রিটেনে স্থানীয় কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় বৃটেনের রাজা ৩য় চালর্স মনোনীত গ্রেটার মানচেষ্ঠারের ডেপুটি লেফটেন্যান্ট হিসেবে প্রতিনিধিত্ব করার মত সম্মানজনক অর্জন করে নিজ এলাকাসহ দেশবাসীকে গৌরবের আসনে অধিষ্ঠিত করেছেন। পাশাপাশি রাজা চালর্স কর্তৃক ’মেম্বার অফ দ্যা অর্ডার অফ দ্যা বৃটিশ এ্যাম্পায়ার (এমবিই) পদকে ভূষিত হয়ে বৃটেনে বাঙ্গালী কমিউনিটির মুখ উজ্জল করেছেন। বক্তারা প্রত্যাশা করেন মোজাহিদ খানের এই গৌরবপূর্ণ সাফল্যে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্ম দেশের জন্য আরো অনেক গৌরবপূর্ণ সাফল্য নিয়ে আসবে।
সংবর্ধনার জবাবে গ্রেটার ম্যানচেস্টারে বৃটেনের বর্তমান রাজা ৩য় চার্লসের প্রতিনিধি ডেপুটি ল্যাফটেনেন্ট মোজাহিদ খান এমবিই বলেন, আমার মরহুম পিতা আলহাজ্ব মবশ্বির খান ছিলেন, বৃটেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক। বাবার সকল মহৎ কাজ দেখে অনুপ্রাণিত হয়ে একদিকে যেমন বৃটেনে বাংলাদেশী কমিউনিটির জন্য কিছু কাজ করার চেষ্টা করে যাচ্ছি, ঠিক তেমনি নিজ এলাকায় অসহায় মানুষের স্বাস্থ্য সেবার কথা ভেবে এক দশক পূর্বে এলাকার প্রবাসীদের সহযোগিতায় একটি বেসরকারি হাসপাতাল নির্মাণ করেছি। ইনশাআল্লাহ জীবনের বাকি সময় নিজ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ও আর্তমানবতার সেবায় আরো অনেক কাজ করার পরিকল্পনা রয়েছে।
বালাগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মাওলানা মাসুক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, বিশিষ্ঠ আইনজীবি সিরাজুল ইসলাম, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সমাজসেবী সামছুন নূর, প্রভাষক কাজী মাওলানা নূর উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা খছরুজামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক সুহেব খান, মোতাহির খান, সবুজ খান প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ডেপুটি ল্যাফটেনেন্ট মোজাহিদ খান এমবিই কে এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd