• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোঃ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা কবিতা: গোলমরিচের ঝাল জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাউনিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অতিবৃষ্টিতে পূর্বধলায় জনজীবন স্থবির, চরম দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থীরা জগন্নাথপুরে এবি পার্টির আলোচনা সভা: জুলাই সনদ ও গণভোটের দাবি ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্তে ১জনের মৃত্যু সিংড়ায় জামায়াতের গণমিছিল-সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জগন্নাথপুরে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ হরিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহীদদের প্রতি পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ওমর ফারুক

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মোঃ রফিকুল ইসলাম টিটু

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মো. ওমর ফারুক। তিনি গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে মাসিক পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি ড. মো. জিললুর রহমান আনুষ্ঠানিকভাবে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এর আগে বিয়ানীবাজার থানায় দায়িত্ব পালনকালেও কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
মো. ওমর ফারুক বলেন, এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার পুরো থানা টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং ত্যাগের ফসল। আমি এই গৌরবময় সম্মাননা আমাদের থানার প্রতিটি পুলিশ সদস্যকে উৎসর্গ করছি, যারা দিন-রাত এক করে জনগণের সেবা ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। এসময় তিনি কৃতজ্ঞতা জানান, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার সাধারণ মানুষের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd