• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

খুলনা প্রতিনিধি:

কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনার সম্মানিত উপদেষ্টা জনাব ইফতেখার আলী বাবু আর নেই। গত ২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে ভারতের মুম্বাইয়ের এস. এল. রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে সি ইউ সি, খুলনা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তাঁর ইন্তেকালে সংগঠন একজন শ্রদ্ধেয় অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও পরামর্শদাতাকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জানাজার সময়সূচী:
মরহুমের প্রথম জানাজার নামাজ আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর খুলনার বাইতুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা ৩০ অক্টোবর শুক্রবার বাদ জুমা রাজশাহীর বেলদারপাড়ার সুলতানাবাদ জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই দাফন সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd