• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিএনসির অভিযানে গাঁজাসহ নারী আটক জিটিসি কর্তৃক পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় পাঁচবিবিতে স্বল্প মূল্যের চাল বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেন খাদ্য নিয়ন্ত্রক খুলনায় একদিনে ৭ স্থানে গুলি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীন নগরবাসী সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ পাঁচবিবিতে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ কটিয়াদীতে বর্তমান মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের লটারি অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ফুলবাড়ীতে এনসিপির সংবাদ সম্মেলন

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফুলবাড়ী উপজেলা শাখার ক্যাফে অর্কিডে সংবাদ সম্মেলন করেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার একটি ক্যাফে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডা. মো. আব্দুল আহাদ, সদস্য সচিব, ন্যাশনাল হেলথ এলায়েন্স (এন.এইচ.এ), কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, এনসিপি, ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (দিনাজপুর-৫)।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা অতি গোপনে কাজ করছে। দেশে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ফুলবাড়ীতে ওপেন পিট কয়লা খনি বাস্তবায়ন করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। আমরা এই এলাকায় কোনোভাবে ওপেন পিট কয়লাখনি চাই না। কেউ যদি ফুলবাড়ীর মানুষকে না জানিয়ে অতি গোপনে কয়লাখনি করতে চায় তাহলে আমরা বসে থাকবো না। প্রয়োজনে ২৬শে আগস্টের মতো জীবন দিব। তবুও কয়লাখনি হতে দিব না।

তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। আমরা আমাদের পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থী ঠিক করছি। আমরা আমাদের মধ্যে মনোনীত প্রার্থী বেছে নিয়ে নির্বাচনে অংশ নিব। ফুলবাড়ীর উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। যেহেতু ফুলবাড়ী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে এসে ভবনের ছাদ ভেঙে মানুষের শরীরে পড়ছে। এই ভবনটি প্রায় ২০০ বছরের। অথচ এখানে নতুন কোনো ভবন নির্মাণের কোনো দৃষ্টি নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আমরা সেই দিকে লক্ষ্য রেখে আগামীতে কীভাবে ফুলবাড়ীর উন্নয়ন করা যায় তা নিয়ে কাজ করবো।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মো. ইমরান চৌধুরী নিশাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক-এনসিপি, দিনাজপুর জেলা শাখা এবং এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ফুলবাড়ী উপজেলা পরিষদ, মো. শিহাব হোসেন, যুগ্ম সমন্বয়কারী- ফুলবাড়ী এনসিপি এবং পৌর মেয়র প্রার্থী, ফুলবাড়ী পৌরসভা, জাকির আহম্মেদ, যুগ্ম সমন্বয়কারী- ফুলবাড়ী এনসিপি। সঞ্চালনায় ছিলেন মো. বিশাল আহমেদ, সদস্য, ফুলবাড়ী উপজেলা এনসিপি। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফুলবাড়ী উপজেলা শাখা। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd