• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পূর্বধলায় শিশুশ্রম, ঝরে পড়া ও অপুষ্টি রোধে মতবিনিময় সভা বীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিংগাইরে পৃথক অভিযানে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদন্ড, দুই কারখানা বন্ধ স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান লোহাগাড়ায় দৈনিক দিনকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গোয়াইনঘাটে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কোওর বাজার উচ্চ বিদ্যালয় নিখোঁজের ৭ মাস পর সীরতুন্নবী সাঃ মাহফিলে মিলল রায়হানকে রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ শিক্ষকতা ও সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি, ‘ভাঙড় রত্ন’ সম্মাননা পেলেন মহম্মদ মফিজুল ইসলাম

স্রোতিজাল দিয়ে মাছ শিকার বন্ধে সিংড়ায় প্রশাসনের অভিযান

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার কালিনগর ও বিলদহর ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জলাশয়ে মাছের স্বাভাবিক চলাচল ও পানির প্রাকৃতিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ স্রোতিজালের কাঠামো অপসারণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট এলাকায় অবৈধভাবে স্থাপন করা তিনটি কাঠামো উচ্ছেদ করা হয়। এতে জলাশয়ের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়া এবং মাছের অবাধ চলাচলের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে প্রশাসন।

এ ধরনের অবৈধ কাঠামোর কারণে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাশয়ের পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাশয়ের স্বাভাবিক পরিবেশ, পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ স্রোতিজালসহ সব ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের এ ধরনের অভিযানকে মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd