কুমিল্লা প্রতিনিধি:
দেবিদ্বারে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেলে ওয়াহেদপুরে অবস্থিত দুদক এর মামলার আসামী ও সাবেক দূর্নীতিবাজ এমপি আবুল কালাম আজাদ এর অর্থ পাচারের অন্যতম হাতিয়ার ইফতেকার মাসুদ এর সাথে দেখা করেন দেবিদ্বার যুবশক্তির নেতা নাজমুল হাসান নাহিদ, সাথে ছিলেন দেবীদ্বার এন সি পির নের্তীবৃন্দ। আগামীদিনে বিভিন্ন প্রোগ্রামে নাজমুল হাছান নাহিদকে রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। মঙ্গলবার বিকালে মাসুদের নিজ বাড়িতে সকল নেতা কর্মীদের সাথে মাসুদকে আন্ডারগ্রাউন্ডে সাহায্য করার জন্য আহব্বান জানান নাজমুল হাছান নাহিদ। এন সি পির সবার পক্ষে উপস্থিত ছিলেন দেবীদ্বার সার্চ কমিটির সদস্য বিল্লাল হোসেন। ইতিমধ্যে প্রোগ্রামের জন্য টাকা এবং মোটরসাইকেল দিয়ে সহযোগিতা করেছেন ইফতেখার মাসুদ।