• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে নিজস্বভাবে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচি ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ বটিয়াঘাটা থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার পীরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রিগান আলী আটক, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে ধোঁয়াশা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিশ্বনাথ পৌর বিএনপির মহড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক বিশ্বনাথ পৌরভবন নির্মাণের দাবি নাগরিক বাস্তবায়ন কমিটির

হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জন আটক

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭টি ভারতীয় গরু ও মোটরসাইকেলসহ ১ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) হাতীবান্ধা সীমান্তের পূর্ব সারডুবি বিওপি ও পাটগ্রাম সীমান্তের ঝালংগী বিওপির টহলদল পৃথক পৃথক অভিযান চালিয়ে সীমান্তের প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দোলাপাড়া এলাকা থেকে ৬টি এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে কাউয়াবাজার এলাকা থেকে ১টি ভারতীয় গরু আটক করে।

এছাড়াও ধরলা বিওপির সরকারেরহাট শালবাগান এলাকায় ৮৮০/১৭ এস মেইন পিলারের ৩০০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ লাভলু মিয়া (২৯) নামে একজন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৮৬ হাজার টাকা। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। আসামিকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd