• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নেত্রকোণায় মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে নিজস্বভাবে তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিমলায় কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে সিংগাইরে যুবদলের অবস্থান কর্মসূচি ডিমলায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ বটিয়াঘাটা থানা পুলিশ কর্তৃক ৭৫ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার পীরগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা রিগান আলী আটক, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে ধোঁয়াশা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিশ্বনাথ পৌর বিএনপির মহড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী আটক বিশ্বনাথ পৌরভবন নির্মাণের দাবি নাগরিক বাস্তবায়ন কমিটির

বিশ্বনাথ পৌরভবন নির্মাণের দাবি নাগরিক বাস্তবায়ন কমিটির

Reporter Name / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি সরকারের কাছে বিশ্বনাথ পৌরসভার নিজস্ব ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্ধের দাবী জানিয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৯টায় পৌর শহরের একটি হোটেলে বিশ্বনাথ পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির এক সভায় ওই দাবী জাননো হয়। পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. গৌছ খানের সভাপতিত্বে সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সালে ৭ জানুয়ারী তৎকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ গেজেট আকারে বিশ্বনাথ পৌরসভা প্রজ্ঞাপন জারী করে। পরবর্তী বছর থেকে বিশ্বনাথ পৌরসভার কার্যক্রম শুরু হয়। ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত নিয়মিতভাবে বিশ্বনাথ পৌরবাসী কর, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য সকল ফি প্রদান করে আসছেন। ৩য় গ্রেডের পৌরসভা হওয়া স্বত্বেও প্রতি বছর পৌর নাগরিকরা রেকর্ড সংখ্যক কর দিয়ে আসছেন। অথচ একটি জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে এবং বৃষ্টির সময় হাটু পরিমাণ পানি মাড়িয়ে কাজের জন্য যেতে হয় পৌরবাসীকে। এমন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে বিশ্বনাথ পৌরসভার স্থায়ী ভবন নির্মাণের জন্য দাবী জানান। পাশাপাশি বর্তমান সরকারের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অবকাঠামো নির্মাণে পর্যাপ্ত বরাদ্ধের দাবী জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক, ডাক্তার চেরাগ আলী, মাওলানা আব্দুল মতিন, আব্দুস সোবহান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ শাহজাহান, নুর মিয়া, সাজ্জাদ আলী, শাহজাহান আলী, তছলিম উদ্দিন, বাবুল মিয়া, ময়নুল ইসলাম, বেলাল আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd