• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত, ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্ব বিশ্বনাথে ১১ দফা দাবি নিয়ে মাঠে নামতে যাচ্ছে পৌরসভার নাগরিকরা কাঁঠালিয়ায় সাংবাদিক লিয়াকত আলীর মায়ের কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত চাঁপাইনবাবগঞ্জে (SRB)-৫ এর অভিযানে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ নেত্রকোণায় পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত পাঁচবিবিতে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক-২ ঢাকা-১৩ আসনে গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে যৌথ উদ্যোগের আহ্বান ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এলজিইডি কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ সম্প্রীতি বান্দরবান ফুটবল টুর্নামেন্টের নারী বিজয়ী দলকে সংবর্ধনা ৩৮ বিজিবি

হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে ৩ জন আহত

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।

আহতরা হলেন- আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।

স্থানীয়রা জানান, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে গিয়ে আক্রমণের শিকার হন। পরে আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মামুন রহমান বলেন, আহতদের রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বিরুল হক মনা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বনচৌকি বিওপির আওতাধীন আমঝোল সীমান্ত দিয়ে বাঘটি প্রবেশ করে। ঘটনাস্থলে ১৫ বিজিবির অধিনায়কসহ টহল দল অবস্থান করছে। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাঘটির বর্তমান অবস্থান জানা যায়নি। সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd