• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নিয়োগ পরীক্ষা স্থগিত সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত গ্রেফতার, সিএনজিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার নীলফামারীতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জবির গণিত বিভাগের তিন শিক্ষক, বাংলাদেশ গণিত সমিতির গুরুত্বপূর্ণ পদে বটিয়াঘাটায় সামিট পোল্ট্রি ফিডের মালামাল চুরি: চোর চক্রের মূলহোতা শাহিনসহ আটক ৩ ঢাকায় জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত মুকসুদপুরে ১০ গাড়ির ভয়াবহ সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি সুনামগঞ্জের বাঁশতলা সীমান্তে বিজিবির অভিযানে ১ মানব পাচারকারীসহ ৬ বাংলাদেশি আটক ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শেরপুরে ব্রি ধান-১০৩ জাতের রোপা আমনের নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত

৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে নিয়োগ পরীক্ষা স্থগিত

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শাহিন হোসেন, (জয়পুরহাট সদর) উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও মাত্র ১০ মিনিট আগে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ওই পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজে ছিল পরীক্ষার কেন্দ্র। সকাল পৌনে ১০টার দিকে অনিবার্য কারণ উল্লেখ করে পরীক্ষা স্থগিতের নোটিশ দেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। হঠাৎ এ সিদ্ধান্তে দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। কী কারণে পরীক্ষা বন্ধ করা হলো, তা নিয়েও তাঁদের মধ্যে তৈরি হয় ধোঁয়াশা।

হিসাব সহকারী পদটিতে ১৪ জন আবেদন করলেও শুক্রবার সকালে কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন ছয়জন। তাঁদের মধ্যে ছিলেন আবু রায়হান মণ্ডল, যাঁকে ঘিরেই ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ছড়িয়ে পড়ে।

তবে অভিযোগটি নাকচ করে আবু রায়হান মণ্ডল জানান, তিনি কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করেননি। পরীক্ষা দিতে নির্ধারিত সময়ে কেন্দ্রে এসে আয়োজনের কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখতে পাননি বলেও দাবি করেন তিনি।

পরীক্ষা বন্ধের কারণ ব্যাখ্যা করে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন উপস্থিত থাকলেও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে পাওয়া যায়নি। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে সভাপতি তাজ উদ্দিনের বক্তব্য ভিন্ন। তাঁর ভাষ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত না থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ঘুষের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকে অনেক কিছুই প্রচার হয়; টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার জানান, পরীক্ষা স্থগিতের কারণ উল্লেখ করে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেবেন।

অন্যদিকে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd