• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া সদর ইউনিয়ন নিয়ে ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিংড়ায় ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেসে রাস্তাঘাট উন্নয়ন থেকে মাদক-জুয়া প্রতিরোধ— আরিফুলের পরিকল্পনা বেনাপোলে কাস্টমস, বন্দর ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মহান স্বাধীনতার ৫৫ বছর ও জাতীর অপূর্ণ প্রত্যাশা বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজ, থানায় জিডি Inception Workshop on Nutrition Smart Community Project Held in Netrokona সাঁথিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনকে আসামী করে মামলা, ৬ জন গ্রেফতার সিলেট জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে মিছিল ​বটিয়াঘাটায় ফার্মেসিতে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ ইয়া কাহারুল ইসলাম (নয়ন)
স্টাফ রিপোটার নওগাঁ

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় অনুষ্ঠিত হয়েছে জেলা দলিল লেখক সমাবেশ-২০২৬। শনিবার (১৯ সেপ্টেম্বর) নওগাঁ সদর দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে জেলার ১১টি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক (নান্নু)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সাপাহার দলিল লেখক সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ওয়াজারাত হোসেন (টিপু), মোঃ আব্দুল মজিদ, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ মাহবুব আলম, মোঃ রবিউল ইসলাম, এ. কে. আজাদ পারভেজ, মোঃ জিল্লুর রহমান, মোঃ আবু সাঈদ (হিরা) ও মোঃ আরিফুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও পোরশা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকরা দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন পেশাগত সমস্যা ও ন্যায্য দাবি নিয়ে কাজ করে আসছেন। দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, ন্যায্য সম্মানী বাস্তবায়ন, লাইসেন্সবিহীন ব্যক্তিদের দলিল লেখা বন্ধসহ কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দলিল লেখকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নওগাঁ জেলার দলিল লেখকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd