• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভালো কাজের প্রলোভনে সৌদি গিয়ে অমানবিক নির্যাতনের শিকার মৌলভীবাজারের নারী প্রবাসী, দেশে ফেরার আকুতি শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ৮৩ শিক্ষার্থীর মধ্যে ৮১ জন কৃতকার্য উপজেলায় আবারো ফলাফলে ১ম এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল অভয়নগরে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, সকালে মিলল লাশ আগামীকাল আকাশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, অপেক্ষায় মহাকাশপ্রেমীরা খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না- ফয়জুল করীম পাকুন্দিয়ায় সেরা মাদ্রাসা তা’মীরুল উম্মাহ দাখিল মাদ্রাসা

অভয়নগরে পুকুরে পড়ে যুবকের মৃত্যু, সকালে মিলল লাশ

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগরে পুকুরে পড়ে সাকিব শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার কোটা গ্রামে একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে প্রস্রাব করতে বসলে অসাবধানতাবশত সাকিব পানিতে পড়ে যান। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরের পানিতে সাকিবের ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে খোঁজাখুঁজি করে পানির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাকিব মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং প্রায়ই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে বসার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সাকিবের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর বাবা আসলাম শেখ ভ্যান চালিয়ে সংসার চালান। সাকিব নিজেও কাঠমিস্ত্রির সহকারী হিসেবে ভাড়ায় বা দিনমজুরের কাজ করে পরিবারের সহযোগিতা করতেন।

সাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd