• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ শিল্পীদের শিল্পস্রষ্টা চিত্রশিল্পী এস. এম. সুলতান বিশ্বম্ভরপুরে ৩ অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল, হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ৪টি সিআর পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো গাজীপুরের বাসন থানা পুলিশ নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা শ্রীপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট বুধবার এক পলকের কাব্য: প্রবর্তক শিহাব রিফাত আলম

৪টি সিআর পরোয়ানার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করলো গাজীপুরের বাসন থানা পুলিশ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার্স:

গাজীপুর Metropolitan Police (জিএমপি)-র বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি সিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) বিকেল ৪:৩০ ঘটিকায় বাসন থানা পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৪২)। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকার মোঃ আলতাব উদ্দিন ও মোছাঃ নাবিছুন নেছার ছেলে।
​আইনশৃঙ্খলারক্ষা বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে আসামী মোঃ মিজানুর রহমান ৪টি সিআর মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাসন থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল হোসেন (বিপি-৮৪০৩০৬৪৮৬৫)-এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিরস্ত্র) সজীব লোহার কৃষ্ণা (বিপি-৯৬১৫১৭৭৬৯৪), কনস্টেবল/৪৮৬ মোঃ সাদ্দাম (বিপি-৯৩১২১৫৩৫৭৭) এবং কনস্টেবল/৩০ রুবেল মিয়া (বিপি-৯৩১৩১৫৬৫১৮)-এর একটি বিশেষ টিম চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে বাসন থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd