• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য কেয়ামত পর্যন্ত বাংলাদেশে ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না- ফয়জুল করীম পাকুন্দিয়ায় সেরা মাদ্রাসা তা’মীরুল উম্মাহ দাখিল মাদ্রাসা রাজিবপুরে রাতের আঁধারে মেয়াদোত্তীর্ণ কয়েক বস্তা ঔষধ পোড়ানোর অভিযোগ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রিয়নেতা এমএ কাহার এর স্বদেশ প্রত্যাবর্তন জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে স্কুল এগিয়ে ১০ পরীক্ষার্থীর সবাই ফেল, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও হতাশাজনক জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া মাদ্রাসার ফলাফলে সন্তোষ প্রকাশ

খুলনায় নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে খুবিসাসের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে ‘পিপলস পার্টনারশিপ’ আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সফররত নেদারল্যান্ডসের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি, সাংবাদিকতা, গল্প ও অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা-গবেষণা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের জীবন, সংস্কৃতি, অভিজ্ঞতা, সম্ভাবনা ও পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরার বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

আলোচনায় ভবিষ্যতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তরুণ সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। সাংবাদিকতার মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে খুবিসাসের পক্ষ থেকেও ভবিষ্যতে নেদারল্যান্ডসের তরুণ সাংবাদিক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান এবং প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান উপস্থিত ছিলেন। এ সময় খুবিসাসের সদস্যরা নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে দুই দেশের তরুণ সাংবাদিকদের মধ্যে নতুন যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd