• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা

অল টাইম ক্লিন জগন্নাথপুর’র উদ্যোগে দুই রেমিটেন্স যোদ্ধাকে সংবর্ধনা

Reporter Name / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

 

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের সামাজিক সংগঠন ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর উদ্যোগে দুই জন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জগন্নাথপুর পৌর শহরের মাহিমা পার্টি সেন্টারে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও অল টাইম ক্লিনের উপদেষ্টা মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। এটিজে টিভির চেয়ারম্যান মাহিমা পার্টি সেন্টারের স্বত্বাধিকারী মকবুল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক রাহিম আফ্রিদি। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরাক প্রবাসী আবুল হোসেন ভূঁইয়া ও পর্তুগাল প্রবাসী জুয়েল মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালী উল্লাহ, রক্তদান সামাজিক সংগঠনের প্রতিষ্টাতা শাহজাহান সিদ্দিকী, ব্যবসায়ী মইন উদ্দিন, শাহজাহান মিয়া, লিমান ভূইয়া, আল আমিন, প্রবাসী শহিদুল ইসলাম ভূইয়া, সাংবাদিক সায়েম শরীফ, মুবিন উদ্দিন প্রমূখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, “প্রবাসীরা হাড়ভাঙা খাটুনি দিয়ে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। তারা আমাদের জাতীয় বীর। তাদের এই ত্যাগ ও অবদানকে সম্মান জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’ প্রবাসীদের সম্মান জানিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত প্রবাসীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd