• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আইনজীবী সহকারী আনোয়ার হোসেনের বড় মেয়ে আফিফা সোলতানার গৌরবময় সাফল্য

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

আইনজীবী সহকারী আনোয়ার হোসেনের বড় মেয়ে আফিফা সোলতানা সম্প্রতি বি.বি.এ (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছেন। পরিশ্রম, নিষ্ঠা ও ধৈর্যের মাধ্যমে অর্জিত এই সফলতা আফিফার জীবনের এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ১৩ নভেম্বর বৃহস্পতিবার তার চূড়ান্ত পরিক্ষার ফলাফলের তালিকা প্রকাশিত হয়।
নিজের এই অর্জন সম্পর্কে আফিফা বলেন,
“আমার বাবা-মা, ভাই বোন ও শিক্ষকদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। আমি ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখতে চাই।”
কন্যার এমন সাফল্যে আবেগাপ্লুত পিতা আনোয়ার হোসেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,
“আফিফার এই অর্জন আমাদের পরিবারের জন্য এক পরম আনন্দের বিষয়। সে সবসময় মনোযোগী ও পরিশ্রমী ছিল। আমি তার ভবিষ্যৎ জীবনের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করি— যেন সে আরও উচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং সমাজের কল্যাণে কাজ করতে পারে।”
পরিবার, শিক্ষক ও আত্মীয়স্বজন সবাই আফিফাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
উল্লেখ্য যে, আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের অন্তর্গত ধলিবিলা মাঝির পাড়ার মৃত আবুল খায়েরের পুত্র। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সাতকানিয়া আদালতে আইনজীবী সহকারী হিসাবে নিষ্ঠার সহিত কাজ করে আসছেন। আফিফা সোলতানা তার কন্যাদের মধ্যে বড়। তার অন্য মেয়ে আকলিমা সোলতানা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এম বি বি এস এ অধ্যায়নরত আছেন। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd