• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত পাটগ্রামে পৌর শহরের সড়ক ও অলিগলিতে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও ফুটপাত দখলের মহোৎসব নিয়ামতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ ও তরুণ নিহত দিরাই প্রতিদিন নামে অনিবন্ধিত পোর্টালে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে

আওয়ামীলীগ নেতা সিরাজ মিয়ার বিরুদ্ধে ভুক্তভোগী রফিক মিয়ার সংবাদ সম্মেলন

Reporter Name / ৩৬৬ Time View
Update : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক সিরাজ মিয়ার বিরুদ্ধে গত দুই যুগ ধরে চুরি, হামলা, মিথ্যা মামলা, অবৈধ দখল, সরকারি সম্পদ লুটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জগন্নাথপুর উপজেলার মজিদপুর গ্রামের বাসিন্দা মোঃ রফিক মিয়া। ৭ ডিসেম্বর রবিবার জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযোগকারী রফিক মিয়া জানান, তিনি কলকলিয়া ইউনিয়ন যুবদলের একজন কর্মী। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া ও তার অনুসারীদের কারণে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় জীবন-যাপন করছেন। তার বাড়িতে এক রাতও নিরাপদে অবস্থান করতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।
রফিক মিয়ার দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় সিরাজ মিয়া তাকে নিয়মিতভাবে মিথ্যা মামলায় জড়িয়েছেন এবং নানাভাবে হয়রানি করেছেন। তার বিরুদ্ধে দায়ের করা মোট তিনটি মামলা আদালতে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে। এসব হয়রানির কারণে জীবনের সাতটি বছর নষ্ট হয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি অভিযোগ করেন, তার স্কুলপড়ুয়া ছেলেকেও সিরাজ মিয়ার অনুসারীরা জীবননাশের হুমকি দিয়েছে। ছেলেকে উদ্দেশ করে বলা হয়— “তোর বাপকে ঠিক হয়ে যেতে বল, না হয় তোকেও গুম করে ফেলব।” এই ঘটনায় রফিক মিয়া ইতোমধ্যে জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অন্যান্য ভুক্তভোগীদের হয়রানির অভিযোগ
রফিক মিয়া সংবাদ সম্মেলনে আরও জানান, জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা তঞ্জব উল্লার ছেলে উমর আলীর বিরুদ্ধেও সিরাজ মিয়া একটি মিথ্যা মামলা দেন। সেটিও আদালতে ভিত্তিহীন প্রমাণিত হয়। তিনি বলেন, “এটি প্রমাণ করে যে সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ইচ্ছেমতো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন।”
দুই যুগের পুরোনো অভিযোগসমূহ
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অতীতের কয়েকটি আলোচিত ঘটনারও উল্লেখ করেন রফিক মিয়া।
১৯৯৮ সালের ঘটনা:
খাশিলা আকড়া এলাকা থেকে একটি কষ্টি পাথরের মূল্যবান মূর্তি চুরির মামলায় সিরাজ মিয়া প্রধান আসামি ছিলেন। পুলিশ তাকে গ্রেফতার করে এবং তিনি এ মামলায় ৪ মাস কারাভোগ করেন। রফিক মিয়া বলেন, এই ঘটনার পর থেকেই তার অপরাধমূলক দৌরাত্ম্য প্রকাশ্যে বাড়তে থাকে।
২০০৫ সালের সন্ত্রাসী হামলা:
পরিবারিক বিরোধকে কেন্দ্র করে সিরাজ মিয়ার নেতৃত্বে তার চাচা রাশিদ উল্লার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে এবং রাশিদ উল্লা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যান। এ মামলায় আদালত সিরাজ মিয়াকে তিন মাসের কারাদণ্ড দেয়। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে— এ হামলা ছিল সুপরিকল্পিত ও নির্মম।

অবৈধভাবে সরকারি মাটি উত্তোলনের অভিযোগ
বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে লাখ লাখ টাকা আয় করেছেন— এমন অভিযোগও করেন রফিক মিয়া। শ্রমিক ও ট্রাক্টর মালিকদের পাওনা টাকা পরিশোধ না করে উল্টো ভয়ভীতি দেখানো হতো বলে জানান তিনি।
২০১৭ সালের ঘটনা:
সরকারি জায়গায় অবৈধ মাটি কাটার ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন এবং পরবর্তীতে এসআই ফাত্তাহ তাকে আদালতে প্রেরণ করেন। এক পর্যায়ে এসআই মিজানের অভিযানে অবৈধ মাটি কাটার দায়ে চালকসহ সিরাজ মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ছাদিক মেম্বারের জিম্মায় ‘মুসলেকা’ দিয়ে তারা ছাড়া পান।
জমি দখলের অভিযোগ
সম্প্রতি মজিদপুর মৌজার ৪৭৮ দাগের এজমালি জমিতে জোরপূর্বক হালচাষ করে মালিকানা দাবি করার চেষ্টা করেন সিরাজ মিয়া। স্থানীয় গণ্যমান্য মোহছেন আলীসহ গ্রামবাসী বাধা দিলে তিনি সরে যান। গ্রামবাসীর দাবি— জোরজবরদস্তি করে জমি দখল তার বহুদিনের অভ্যাস।
রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ
রফিক মিয়ার দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক বহু ভুক্তভোগী একই অভিযোগ করেছেন— দীর্ঘদিন ধরে দলের পদ ব্যবহার করে চুরি, হামলা, ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, সরকারি সম্পদ লুটসহ বিভিন্ন অপরাধ করে তিনি পার পেয়ে যাচ্ছেন। এখনই তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে রফিক মিয়া চার দফা দাবি তুলে ধরেন—
১. সিরাজ মিয়ার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত
২. দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা
৩. মজিদপুরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা
৪. দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ প্রদান

শেষ বক্তব্য
রফিক মিয়া বলেন, “আইন সবার জন্য সমান। রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর ঢাল হতে পারে না। আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি যেন এই দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd