মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণায় জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে স্বাভাবিকভাবে চলাফেরায় অক্ষম এক নাগরিকের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। এ সময় গণশুনানিতে অংশ নিতে আসা বিভিন্ন সেবাগ্রহীতার সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাশাপাশি, সেবাগ্রহীতাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
জেলা প্রশাসকের এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ সরাসরি তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরার পাশাপাশি দ্রুত সমাধানের সুযোগ পাচ্ছেন। জনসেবাকে আরও সহজ ও কার্যকর করতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।