• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে মুখরিত নরসিংদী ডিসি চত্বর

Reporter Name / ১৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সানজিদা রুমা, নরসিংদী:

নরসিংদীতে (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস। ২০০০ সালের ২ নভেম্বর জাতিসংঘের ৫৫তম অধিবেশনে ১৮ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালন করার প্রস্তাব মেক্সিকো উত্থাপন করে, যা বাংলাদেশসহ বিশ্বের ২৫টি দেশ সমর্থন করে। এরপর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
অভিবাসীরা দেশের গর্ব। বর্তমানে প্রায় এক কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি পরিবার-পরিজনের জীবিকা ও সামাজিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে তারা গর্বিত অংশীদার।
২০২৫ সালের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রতিপাদ্য:
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স নিয়ে গড়বো স্বদেশ”
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দীর্ঘদিন ধরে নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিতকরণে সরকারের সঙ্গে যৌথভাবে নানা কর্মসূচি পরিচালনা করে আসছে। এ বছরও জাতীয় পর্যায়সহ বিভিন্ন জেলায় দিবসটি উদযাপন করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ব্র্যাকের যৌথ উদ্যোগে র‌্যালি, পুথিপাঠ, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, স্টল প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসাইন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপস্থিত ছিলেন ইঞ্জি. মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুঁইয়া, টিটিসি প্রিন্সিপাল, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একেএম দাউদুল হক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন, টিটিসির শিক্ষক ও শিক্ষার্থী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মী, ব্র্যাক জেলা প্রতিনিধি, ব্র্যাক কমীর্গণ, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের স্বেচ্ছাসেবক, মাইগ্রেশন ফোরামের সদস্য, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভাব্য বিদেশগামী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd