• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা খুলনায় বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির উদ্যোগে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা নজরুল বর্ষে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী যাহরুন তাসনিমের সাফল্য শুধু ভালো ফল করলেই হবে না, আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে- মো এনামুল হক ​খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় গোলাম মোস্তফা তুহিনকে প্রাণঢালা শুভেচ্ছা নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারি গ্রেপ্তার রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ শাহিন আলম গ্রেপ্তার বিশ্বনাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত বিদ্যুৎ বিল বকেয়ায় সংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

আমরা নির্বাচনের বিপক্ষে নই, সারজিস আলম

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

আমরা নির্বাচনের বিপক্ষে নই তবে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়ায় কিছু বিচার কার্যক্রম দেখতে চাই…সারজিস আলম,মুখ্য সংগঠক এনসিপি

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মূখ্য সংগঠক(উত্তরাঞ্চলের) সমন্বয়ক সারজিস আলম বলেছেন,আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর,তবে আমাদের দল মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি,মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন সেই নির্বাচনটা দেখতে চেয়েছি। সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি বলেন,আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় কমিটি রয়েছে সমন্বয়করা রয়েছেন তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়েছি দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আর্দশভিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরছি। পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা,উপজেলা ইউনিয়নও ওয়ার্ড পর্যায়ে পৌছে দেয়া হবে সেই বিষয়গুলো ইতিমধ্যে অর্ন্তবর্তীকালীন সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি।

তিনি উল্লেখ করেন,বিগত জুলাই ও আগষ্ট ২০২৪ সালে দেশে যে গণহত্যা হলো হাজারের উপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হলো ট্রাইব্যুানালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কিভাবে গুম করা মানুষদেরকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত ১৬ বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে,স্পষ্ট ডেড। এশহাজার ত্রিশ জনের একটি তথ্য দিয়েছে এমনিভাবে দেশে বিচার বর্হিভূত হাজারো হাজারো মানুষকে হত্যা গুম,খুন এতবড় একটা জুলাই গণহত্যা হয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছে আমাদের দল গণঅভ্যুাঙ্খানের যে আকাংঙ্খা আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই। এই সরকারের সময়ের ধ্যে যে এই হত্যাকান্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয় তবে বিগত আওয়ামীলীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানঁ কামাল বলেন,আইন শৃংখলা বাহিনীর প্রধান প্রধান ক্রিমিন্যালগুলো ছিল এমন বিশ ত্রিশজনের মামলার রায়ের কার্যকারিতা দেখতে পারি তাহলেই বুঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে।

তিনি ২৪ই সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের হলরুমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র প্রধান সমন্বয় দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক এহতেশাম হক,যুগ্ম সদস্য সচিব অঞ্চল তত্বাবধায়ক প্রীতম দাশসহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd