• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

আমি অপরাধী

Reporter Name / ১৯০ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সাবিত রিজওয়ান

আমি অপরাধী, আমি অপরাধী
আমি স্বার্থপর
আমি বেইমান,
আমি চাটুকার।
আমি বন্ধু রূপে যেন শত্রুর চেয়ে ভয়ংকর,
আমি বহুমুখী
নিজের সুখই প্রাধান্য
আমি লোভী, আমি একা,
প্রয়োজন ছাড়া করিনা কারো সাথে দেখা।
আমি কলঙ্ক, আমি পাহাড়ের মতো ভারী,
কারো মনে নেই আমার জন্য জায়গা।
আমি বাটপার, তবে বোকা,
কখনো আবার খোকা সেজে দেই ধোকা।
কে বলো শুনে বেকারের চিৎকার,
আমি নোংরা,
আমি বয়রা, আমি আকাশ ছুঁতে চাই।
আমি কারো নই আপন,
আমায় নিয়ে কেউ দেখে না স্বপন।
আমি মুর্খ পন্ডিত,
আমি গাই আমার মতো গীত।
আমার নেই কোনো স্টাইল তবু দেখাই ভাব,
কখনো লোকে বলে কাঙ্গাল কখনো বলে জমিদারের বাপ।
আমার বিপদে কেউ থাকে না পাশে,
তাদের বিপদে তাদের পাশে না থাকলে যেন মহা সমুদ্রের পানি অপবিত্র।
আমি দূর্বল, তবু আঘাত করি,
পকেটে টাকা নেই, নেই কোনো উৎস তবু আমি নেশাখোর।
আমি ধর্ষণকারী,
আমি সুবিধাবাদী,
কারো আর্তনাদে আমি কাদিনা,
কখনো কখনো আমার রাগই আমায় বলে হয়ে যা খুনি।
আমি অভদ্র, আমি বোবা, আমি বাচাল,
কারো সাথে করিনা কারো সাথে করি ক্যাসাল।
আমি প্লাস্টিকের মানুষ,
আমি ইনকাম করিনা সবাই এতে পছন্দ করে না, তবু কেউ ত সহযোগিতা করে না, বললাম ত কখনো কাঙ্গাল কখনো জমিদারের বাপ।
তারা আমায় কত কি বলে,
ইচ্ছে করে না আর বেঁচে থাকতে,
কত জনে কত বুদ্ধি দেয়, আমি শুনিনা,
কত জন কানপড়া দেয় আমার পরিবারকে সত্যি বলতে তুমি তোমারও না,
আবারো বলছি কেউ নেই পাশে।
আমি তাদের টাকায় নাকি চলি,
দিন দিন বিষ খাচ্ছি বাঁচতে তবে আবারো বলছি কেন হয়না আমার মরন?
আমি পাগল তারা স্মার্ট,
তারাহীনা ঘুরি কোনো হাট,
কখনো থাকি লুকিয়ে।
মাঝে মাঝে মন বলে রেজনের জন্ম বৃথা।
সবাই করে কত বদনাম,
কাউকে পারিনা খুশি করতে।
আমি ভূত,
কত জনে পরিবারকে বলে ভূত পালিস না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd