• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

আরাফাত রহমান কোকো স্মৃতি ডিমলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ডিমলা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে খোগাখরিবাড়ি এলাকাস্থ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রোইসুল আলম চৌধুরী (উপদেষ্টা কমিটি, নীলফামারী জেলা), অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন (সদস্য, আহ্বায়ক কমিটি বিএনপি নীলফামারী জেলা শাখা), অধ্যাপিকা সেতারা সুলতানা (সদস্য, আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা শাখা) এবং মোঃ গোলাম রাব্বানী প্রধান (সদস্য, আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা শাখা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম লিথন, আহ্বায়ক—আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট, ডিমলা।
সঞ্চালনায় মোঃ রবিউল ইসলাম সাহিন সদস্য সচিব আরাফাত কোকো
স্মৃতি টুর্নামেন্ট ডিমলা
উদ্বোধনী খেলায় অংশ নেয় ডিমলা সদর একাদশ ও ৪নং খগাখরিবাড়ী ইউনিয়ন একাদশ। খেলায় ২–০ গোলে জয়লাভ করে সদর একাদশ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন আমার আপন খালাতো ভাই। তিনি রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং অবশেষে জীবন দিতে হয়েছে। তিনি খেলাধুলাকে অত্যন্ত ভালোবাসতেন। ডিমলা-ডোমারের জনগণ আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ এখানে একটি আধুনিক মানের ক্রীড়া স্টেডিয়াম নির্মাণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো, কারণ ডিমলায় এখনো ভালো মানের কোনো স্টেডিয়াম নেই।
স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd