মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা বিভাগ
ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের নতুন পরিচালক হিসেবে যোগদান করেছেন মোহাম্মাদ মহীউদ্দিন মজুমদার। তিনি মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সুনাম অর্জন করেন। তার নেতৃত্বে সিলেট বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম ছিল কার্যকর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত—যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।খুলনায় যোগদানের পর তিনি ইসলামিক ফাউন্ডেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং বলেন, “আমি আশা করি, সবার সহযোগিতায় খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনগণবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবো। ইনশাআল্লাহ খুলনা বিভাগকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবো।”
নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে খুলনা বিভাগের কার্যক্রম আরও শক্তিশালী, সততা ও নিষ্ঠার সাথে পরিচালিত হবে এবং আগের ন্যায় ইসলামিক ফাউন্ডেশন খুলনা একটি ইতিবাচক ভূমিকা রাখবে।