• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার

খুলনার কয়রা থানার উত্তরকাশিতে শুরু হয়েছে বৃক্ষ মেলা ২০২৬। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। এ সময় তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে প্রত্যেককে বেশি করে গাছ লাগাতে হবে এবং বিদ্যমান গাছ সংরক্ষণ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও রাখা হয়েছে।
আয়োজকরা জানান, বৃক্ষ মেলার মাধ্যমে উত্তরকাশি ও আশপাশের এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
উদ্বোধনী সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। তাই মেলা থেকে চারা সংগ্রহ করে প্রত্যেককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গায় বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd