• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের নবাগত উপপরিচালকের সঙ্গে সিইউসি পরিবারের সৌজন্য সাক্ষাৎ লামায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন স্বজন ঝুপড়িতে বসে দাপ্তরিক কাজ, নিজস্ব নার্সারিতেই চারা সংকট নীলফামারীতে এসএসসি-দাখিল ও সমমানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণে ৮ জেলার মধ্যে কৃতিত্বের স্বীকৃতি ঠাকুরগাঁও, ডিআইজির পুরস্কার পেলেন এসপি বেলাল পূর্বধলার শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক পূর্বধলায় শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী সচেতনতামূলক আলোচনা কিশোর গ্যাং ও মাদক কারবারিদের জেলখানা হবে ঠিকানা- নওগাঁর পুলিশ সুপার

চারুকলায় অবদানের স্বীকৃতি: গুণীজন সম্মাননা পেলেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা পেয়েছেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

শনিবার বিকেলে খুলনার বয়রা মুজগুন্নি প্রধান সড়কের ৯, স্নেহা ভবনে অবস্থিত বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শিক্ষাবিদ ও লেখক ফজলে খোদা বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহিন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সভাপতি বর্ণশিল্পী ধনঞ্জয় রায়।

সম্মাননা গ্রহণ করে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “এই সম্মাননা আমাকে থামাবে না, বরং শিল্প, মানুষ ও আগামী প্রজন্মের জন্য আরও ভালো কাজ করার দায়িত্ব বাড়িয়ে দেবে।”

অনুষ্ঠানে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির পক্ষ থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছাও জানানো হয়।

এ সময় তিনি বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিল্প ও নতুন প্রজন্মের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd