খুলনা প্রতিনিধি:
ইতিহাস ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী চারুলতা ঢালী। সে আশির দশকের একটি বিরল ন্যাশনাল প্যানাসনিক ক্যাসেট ও পাকিস্তান আমলের একশো টাকার নোট একাডেমির ঐতিহ্য সংরক্ষণশালায় উপহার দিয়েছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী চারুলতা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সম্প্রতি সে তার পরিবারের সংরক্ষিত এই সামগ্রীগুলো একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের হাতে তুলে দেয়।
চারুলতার অভিভাবক বলেন, এখানে থাকলে অনেক মানুষ এগুলো দেখতে পারবে।
এই উদ্যোগের প্রশংসা করে মিলন বিশ্বাস বলেন, “নতুন প্রজন্ম এগিয়ে আসলে হারিয়ে যাওয়া ঐতিহ্য বাঁচবে।”
২০২ সাল থেকে গড়ে ওঠা এই সংরক্ষণশালায় বর্তমানে ৩০ এর বেশি ঐতিহ্যবাহী সামগ্রী রয়েছে।