• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বড় পরিচয় আমি মানুষ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আজ আন্তর্জাতিক শান্তি দিবস: প্রকৃতি রক্ষায় বিনিয়োগও শান্তির বিনিয়োগ নেত্রকোনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার

উন্নত রেলসেবা চায় বোচাগঞ্জবাসী: ফেসবুকে চলছে অনলাইন আন্দোলন

Reporter Name / ৫৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ডেস্ক রিপোর্ট:
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সংস্কার ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করার দাবিতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা ফেসবুকের বিভিন্ন পোস্ট ও গ্রুপের মাধ্যমে এই দাবি জানিয়েছেন।
‘প্রিয় বোচাগঞ্জ (সেতাবগঞ্জ)’ এবং ‘সেতাবগঞ্জ দিনাজপুর’সহ বিভিন্ন জনপ্রিয় ফেসবুক গ্রুপ ও পেজে প্রকাশিত এসব পোস্টে একগুচ্ছ যৌক্তিক দাবি তুলে ধরা হয়েছে। স্থানীয় জনগণের মতে, উত্তরাঞ্চলের রেলসেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি।

ঢাকা–দিনাজপুর–ঠাকুরগাঁও–
পঞ্চগড় রুটে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করলেও, তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ও আন্দোলনরত বোচাগঞ্জবাসীর মূল দাবিগুলো নিচে তুলে ধরা হলো:
আধুনিক কোচ সংযুক্তি: একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসে দ্রুত সময়ের মধ্যে নতুন ও আধুনিক কোচ সংযুক্ত করতে হবে।

কমিউটার ট্রেনের ভাড়া ও কোচ বৃদ্ধি: কাঞ্চন কমিউটার ট্রেনের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করতে হবে এবং কোচের সংখ্যা বাড়াতে হবে। একই সাথে উত্তরাঞ্চলে আরও লোকাল ও কমিউটার ট্রেন চালুর দাবি জানানো হয়েছে।

মানসম্মত সেবা: ট্রেনের জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ কোচ প্রত্যাহার করে আরামদায়ক আসন, পরিচ্ছন্ন টয়লেট ও সচল চার্জিং পোর্টসহ মানসম্মত কোচ দিতে হবে।

নতুন আন্তঃনগর ট্রেন চালু: পঞ্চগড় থেকে খুলনাগামী একটি সরাসরি নতুন আন্তঃনগর ট্রেন চালু

করতে হবে।যাত্রী চাহিদা পূরণ: বাংলাবান্ধা এক্সপ্রেসে যাত্রী চাহিদা অনুযায়ী কোচের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

আঞ্চলিক বৈষম্য দূরীকরণ: উত্তরাঞ্চলের রেলযাত্রীদের সঙ্গে বৈষম্য বন্ধ করে দেশের অন্যান্য অঞ্চলের মতো সমান ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।

বোচাগঞ্জবাসীর মতে, সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত বাস্তবায়নে রেলপথের বিকল্প নেই। তাদের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের রেলসেবার আমূল পরিবর্তন আসবে এবং যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের নজর কাড়তেই তারা এই অনলাইন প্রচারণার ডাক দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd