• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া বাংলাদেশ কণ্ঠে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন সরাইল থানার ওসি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ডিমলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের বড় ইন্দারা মোড়ে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল বারী। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ নূরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. জিয়াউল আহসান। আগামী বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ও শহীদ সাটু মিলনায়তনে র‍্যালি, ফ্ল্যাশ মব, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন, কৃষিশিক্ষা, আধুনিক বিজ্ঞান, উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বিশ্ববিদ্যালয়ের অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd